মালিবাগ জামিয়াসহ বেশ কিছু মাদরাসার শাইখুল হাদিস মাওলানা জাফর আহমদ হজের সফরে গিয়ে মক্কায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে মক্কার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (১ জুন) মাওলানা জাফর আহমদের ছেলে তাঁর সফরসঙ্গী মাওলানা কুতুব জাফরী এই তথ্য জানিয়েছেন।
মাওলানা জাফর আহমদ কিছু দিন আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি এবারও হজে যাবেন বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন। এজন্য অসুস্থতা সত্ত্বেও হজের সফরে অনড় থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনার পর থেকে তিনি মারাত্মকভাবে