মুহাম্মাদ মিজানুর রহমান
অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ, যা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধ ও নিরাময়ে ব্যবহৃত হয়। এটি ২০শ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার। তবে যেমন এর সুফল রয়েছে, তেমনি অনিয়ন্ত্রিত ব্যবহারে তা হয়ে উঠতে পারে মারাত্মক ক্ষতির কারণ।
ভালেো দিক
১. সংক্রমণ প্রতিরোধে:
অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে বা তাদের ধ্বংস করে। নিউমোনিয়া, টনসিল, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনসহ নানা সংক্রমণে এটি অত্যন্ত কার্যকর।
২. জটিল অস্ত্রোপচারে সহায়ক:
সার্জারির পর ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। ইনফে|কশন প্রতিরোধে অ্যান্টিবায়োটিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩. জীবন রক্ষা:
সঠিক রোগ নির্ণয় ও সময়ে অ্যান্টিবায়োটিক প্রয়োগ বহু রোগীর জীবন বাঁচাতে সাহায্য করে।