হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান ফারুকী দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য তার পক্ষ থেকে দেশবাসীর কাছে সহযোগিতা কামনা করা হয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে তার পাশে দাঁড়াচ্ছে ‘আমরা বিএনপি পরিবার’।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’'-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের নির্দেশনায়—ক্যানসারে আক্রান্ত হেফাজতে ইসলাম নেতা ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনà
