শীতকাল অ্যাজমা বা হাঁপানি রোগীদের জন্য খুবই কষ্টের সময়। বছরের অন্য সময়ের চেয়ে এই সময়টায় তাদের বেশি সতর্ক থাকতে হয়। সারা বিশ্বে প্রায় ১৫ কোটিরও বেশি মানুষ অ্যাজমায় আক্রান্ত। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৫০ হাজার লোক এই রোগে ভোগেন। যাদের অ্যাজমা আছে, তাদের বেশিরভাগই ইনহেলার ব্যবহার করেন, তবে অনেকে ইনহেলার ছাড়াই নিজেদের সামলে নিতে পারেন।
শীতে অ্যাজমা বেড়ে যাওয়ার প্রধান কারণগুলো হলো- এই সময়ে ঠান্ডা, জ্বর, শুষ্ক বাতাস যা শ্বাসতন্ত্র সংকুচিত করে, শীতে বেড়ে যাওয়া ধুলাবালু ও ধোঁয়ার পরিমাণ, কুয়াশা ও বদ্ধ গুমোট পরিবেশ ইত্যাদি।
সাধারণত জেনেটিক কারণে এই রোগ দেখা দেয়। বাবা-মা’র হাঁপানি থাকলে সন্তানের হওয়ার সম্ভাবনা। অ্যাজমা যে কোনো বয়সেই দেখা দিতে পারে। তবে এটি শৈশবে (পাঁচ বছর বয়সের আগে) হওয়ার বেশি সম্ভাবনা থাকে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও অ্যালার্জি বা সংক্রমণের প্রভাবে অ্যাজমা দেখা দিতে পারে।
শীতকালে অ্যাজমা বা হাঁপানির সমস্যা বেড়ে যাওয়ার মূল কারণ হল ঠান্ডা, শুষ্ক বাà