সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


ডেঙ্গু প্রতিরোধে করণীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ ||

 

​বিগত বছরগুলোর ন্যায় এবারও শুরু হয়েছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুবাহী রোগীর সংখ্যা এখনও চোখে পড়ার মতো না হলেও নিতান্ত কম নয়। আমাদের অসচেতনতার কারণে এর সংখ্যা চলে যেতে পারে সীমার বাইরে, তখন এর প্রতিকার হবে তুলনামূলক কষ্টকর। তাই পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ ডেঙ্গু প্রতিরোধের সব চেষ্টায় আমাদের সচেতন হওয়া জরুরি।

​ডেঙ্গু প্রতিরোধে যা যা করা যেতে পারে:

​এডিস মশার কামড়ে ডেঙ্গু হয়ে থাকে, তাই মশা নিধনে নিচের বিষয়গুলোর প্রতি যত্নবান হওয়া উচিত:

​১. পরিচ্ছন্নতা: ঘরের ভেতর ও বাহির পরিষ্কার রাখুন। পাশাপাশি প্রতিবেশীদের বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে উৎসাহিত করুন। নিয়মিত ড্রেন ও তার আশপাশ পরিষ্কার করুন।

​২. পানি জমতে না দেওয়া: বাড়ির ভেতর, ছাদ বা বারান্দায় ফুলের টব, টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা বা পরিত্যক্ত পাত্রে পানি জমানো থেকে বিরত থাকুন। এডিস মশা সাধারণত পরিষ্কার জমে থাকা পানিতে বংশবৃদ্ধি করে। তাই অন্তত তিন দিন পরপর জমা পানি ফেলে দিন। তা ছাড়া পানি