শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা

ভারতে সফরে সৌদি যুবরাজকে যে বার্তা দিল তুর্কি প্রেসিডেন্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রোববার আলোচনার জন্য ভারতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেছেন।

রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের শেষ দিনের ফাঁকে এরদোয়ান ও সালমানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে তুরস্কের যোগাযোগ অধিদফতর এক বিবৃতিতে বলেছে, এ দুই প্রভাবশালী নেতার সাক্ষাতের সময় তুরস্ক ও সৌদি আরবের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন, যোগাযোগ পরিচালক ফাহরেটিন আলতুন, এরদোয়ানের প্রধান উপদেষ্টা আকিফ কাগাতে কিলিক এবং সেফার তুরান উপস্থিত ছিলেন।

এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে মিকটা সংগঠনের নেতাদের সঙ্গে দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট। সেখানে তিনি বিভিন্ন দেশের নেতাদের ইসলামবিদ্বেষের ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

এ সময় এরদোয়ান বলেন, আন্তর্জাতিক উগ্রবাদের সঙ্গে ইসলামের প্রতি বৈরিতার বৃদ্ধি এবং তার বিস্তার উদ্বেগজনক। এই নেতিবাচক ঘটনাগুলো আমাদের আবার মনে করিয়ে দিয়েছে যে আমাদের আরও সংহতি, বোঝাপোড়া ও সহনশীলতার প্রয়োজন।

তিনি আরও বলেন, এটা অগ্রহণযোগ্য যে দুই শ’ কোটি (মুসলিম) জনগণের সবচেয়ে পবিত্র মূল্যবোধকে (কোরআন) প্রায় প্রতিদিনই মত প্রকাশের স্বাধীনতার আড়ালে আক্রমণের অনুমতি দেওয়া হয়। আমরা বিশ্বাস করি, যারা মানবতাকে সম্মান করে - তাদের উচিত ধর্ম নির্বিশেষে ইসলামবিদ্বেষের বিষয়ে আপত্তি করা।

এর আগে জুলাই মাসে এরদোয়ান মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে তিন দিনের সফরের অংশ হিসেবে সৌদি আরব যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ