শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করল কলম্বিয়া


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।

এরপর দেশটিতে সামরিক সরঞ্জাম রফতানি বন্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল।

দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য কঠোর সমালোচনা করার পর কলম্বিয়া ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা সোমবার বলেন, প্রেসিডেন্ট গুস্তাভোর বক্তব্যের সমালোচনা করায় ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং কলম্বিয়া ছেড়ে চলে যাওয়া উচিত।

গাজায় ইহুদিবাদী সেনাদের বর্বরতার সমালোচনা ও নিন্দা করে গুস্তাভো পেত্রো বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমরা যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরায়েলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব। আমরা গণহত্যা সমর্থন করি না।’

গাজায় ইসরায়েলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন তিনি। 

সুত্র: আনাদুলু এজেন্সি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ