বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যে সতর্ক বার্তা দিলেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

এবার পশ্চিমাদের বিরুদ্ধে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি তৈরির অভিযোগ আনলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সাথে জানালেন, যেকোনো উসকানির যোগ্য জবাব দিতে প্রস্তুত তার দেশের সেনারা। 

এই রুশ নেতা সতর্ক করে বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক শক্তিধর দেশ (রাশিয়া) কারও হুমকি বরদাশত করবে না।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয় উদযাপনের এক অনুষ্ঠানে পুতিন এই হুঁশিয়ারি দেন।
পুতিন দাবি করেছেন, পশ্চিমারা আবারও বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে দেওয়ার উসকানি দিচ্ছে।

মস্কোর রেড স্কয়ারে সেনা সমাবেশের ওই অনুষ্ঠানে পুতিন আরও বলেছেন ‘এ উচ্চাভিলাষের পরিণতির সম্পর্কে সবাই জানে। এসময় রাশিয়া সব ধরনের বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করবে বলেও ঘোষণা দেন তিনি। জানিয়েছেন, রাশিয়ার স্ট্র্যাটেজিক (পরমাণু) ফোর্স সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত।

ইউক্রেন যুদ্ধকে পুতিন দেখছেন পশ্চিমাদের বিপক্ষে লড়াইয়ের অংশ হিসেবে। ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর এই ঘটনা রাশিয়াকে অবমাননার মুখে ফেলেছে বলে মনে করেন তিনি।

নাৎসি বাহিনীকে পরাজিত করতে যেসব মিত্র দেশ যুক্ত ছিল, তাদের সবাইকে রাশিয়া সম্মান করে উল্লেখ করে পুতিন বলেন, ‘পশ্চিমা  নেতারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শিক্ষাটা ভুলে গেছে।’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ