শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

ইসরায়েলি বাহিনীর রণতরী- ট্যাংক মুহূর্তেই উড়িয়ে দিল আল কাসাম ব্রিগেড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলি বাহিনীর ওপর একাধিক হামলার দাবি করেছে হামাসের সশস্ত্র কাসসাম ব্রিগেড। টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়ে জানিয়েছে।

কাসসাম ব্রিগেড বলেছে, রাফাহর পূর্বাঞ্চলীয় আল-সালাম এলাকায় ইয়াসিন-১০৫ রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহী রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু সদস্য নিহত এবং অন্যরা আহত হয়েছেন। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে।

টেলিগ্রাম চ্যানেলে আরও বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়ার পূর্বাঞ্চলে একদল ইসরায়েলি সেনা ও সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একইসঙ্গে জাবালিয়ার উত্তর-পূর্বে ইয়াসিন-১০৫ রকেট দিয়ে মারকাভা ট্যাংক লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছেন।
হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। 

এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসেইরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের এই ঘটনা ঘটে।

সূত্র : আল জাজিরা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ