শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

আমেরিকানদের সম্পদ বাজেয়াপ্ত করার অনুমতি দিলেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আদেশনামায় স্বাক্ষর করেছেন যাতে যুক্তরাষ্ট্রে বাজেয়াপ্ত করা রাশিয়ার সম্পদের জন্য ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের কোম্পানি এবং ব্যক্তিদের সম্পদ রাশিয়া বাজেয়াপ্ত করতে পারে।

বৃহস্পতিবার গ্রুপ অফ সেভেন শিল্পোন্নত দেশগুলোর শীর্ষ অর্থ কর্মকর্তারা একটি বৈঠকে মিলিত হবার সময়ে রাশিয়ার সরকারের আইনি পোর্টালে আদেশটি প্রকাশিত হয়। ওই বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ছিল এ প্রশ্নটি যে পশ্চিমে রুশ সম্পদ আটকে রাখা নিয়ে কী করা উচিত।

ইউক্রেন এবং এর অনেক সমর্থক রাশিয়ার ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে আগ্রাসনের পর দেশের বাইরে রুশ সম্পদের ২৬ হাজার কোটি ডলার বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছে। কিন্তু ইউরোপীয় কর্মকর্তারা আইনি ও আর্থিক স্থিতিশীলতার উদ্বেগ উল্লেখ করে তা প্রতিরোধ করেছেন।

তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এপ্রিল মাসে ইউক্রেনীয়দের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুযোগ পুনর্নির্মাণ আইনে স্বাক্ষর করেন, যা প্রশাসনকে যুক্তরাষ্ট্রে অবস্থিত রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদের প্রায় ৫০০ কোটি ডলার বাজেয়াপ্ত করার অনুমতি দেয়। আইনটি ইউক্রেন এবং অন্যান্য দেশের জন্য যুক্তরাষ্ট্রের একটি সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত ছিল। আর এর মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য প্রায় ৬,১০০ কোটি ডলার রয়েছে।

তবে গ্রুপ অফ সেভেন এবং ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্যের কাছ থেকে চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রের সম্পদ বাজেয়াপ্ত করার সম্ভাবনা নেই।

পুতিনের স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে যে রাশিয়ার কোম্পানি এবং কেন্দ্রীয় ব্যাংক ও ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে সম্পত্তি বাজেয়াপ্ত করাকে অযৌক্তিক ঘোষণা করার জন্য রাশিয়ার আদালতে আবেদন করতে পারে। আদালত সম্মত হলে, একটি সরকারি কমিশন ক্ষতিপূরণে সম্পদ প্রদানের প্রস্তাব দেবে যার মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মালিকানাধীন সম্পত্তি বা রাশিয়ায় তাদের কোম্পানি, সিকিউরিটিজ এবং রাশিয়ার কোম্পানিতে তাদের শেয়ার অন্তর্ভুক্ত থাকতে পারে।

সূত্র : ভয়েস অব আমেরিকা

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ