শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

গোমূত্র বিক্রিতে ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ভারতে কয়েক বছর ধরে গোমূত্র পান, গোবর দিয়ে খাদ্যসামগ্রী ও গোমূত্র বিক্রি হচ্ছে। এটি দিন দিন বৃদ্ধিও পাচ্ছে, অনলাইনে কিনছেনও অনেকে। তবে সম্প্রতি ভারতের স্বাস্থ্যমন্ত্রণালয় গোমূত্র ক্রয়-বিক্রয়ে সতর্ক থাকার কথা জানিয়েছে।

ভারতের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ফুড সেফটি অ্যান্ড স্ট্র্যান্ডর্ডাস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) নাকি গোমূত্র বোতলজাত করে বাজারে বিক্রি করার লাইসেন্স দিয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি পোস্ট ভাইরাল হয়। এরপর সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই পোস্টটি আসলে ভুয়া। গোমূত্র সংক্রান্ত কোনও পন্যের লাইসেন্স দেয়নি এফএসএসএআই।

প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ফ্যাক্ট চেক অনুসারে, এফএসএসএআই এই গোমূত্রের জন্য কোনও লাইসেন্স জারি করেনি। স্বাস্থ্যমন্ত্রনালয়ের অধীন ফুড সেফটি অ্যান্ড স্ট্র্যান্ডর্ডাস অর্গানাইজেশনের লোগো দেওয়া ওই গোমূত্রের বোতল কিনছেও অনেকে। এই ধরনের বোতল বিক্রিতে সতর্কতা জারি করছে স্বাস্থ্যমন্ত্রণালয়। হোয়াটসঅ্যাপ চ্যানেলে স্বাস্থ্যমন্ত্রণালয় পোস্ট করে জানিয়েছে- “সাবধান! কিছু হোয়াটসঅ্যাপ এবং ডিজিটাল মিডিয়া চ্যানেলগুলিতে এটি প্রচারিত হয়েছে। এটি নকল! লাইসেন্স নম্বরটি এফএসএসএআই দ্বারা দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, ২০২১ সালে ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন গোমূত্র ব্যবহারের বিরুদ্ধে সতর্ক করে বলেছিল, জনস্বাস্থ্য কর্তৃপক্ষের উচিত এই জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে এই সংস্কৃতির সঙ্গে মোকাবিলা করার জন্য গণসচেতনতা তৈরি করা।

 সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ