শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

'ই'সরায়েলের সাথে সম্পর্কের প্রতিবাদে’ গায়ে আগুন দিলেন জর্ডানি যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জর্ডানে সরকারি ভবনের সামনে নিজ শরীরে আগুন দিয়েছেন এক যুবক। গাজায় গণহত্যা চালানো সত্ত্বেও ইসরায়েলের সাথে দেশটির সম্পর্ক স্বাভাবিক রাখার প্রতিবাদে তিনি গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে জর্ডানের দক্ষিণাঞ্চলীয় শহর আকাবায় একটি সরকারি ভবনের বাইরে ওই ব্যক্তি নিজ শরীরে আগুন ধরিয়ে দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই গাজায় চলমান হামলায় ইসরায়েলি বাহিনীকে সহায়তা করায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করছিলেন তিনি।

শুক্রবার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপে দেখা যায়, আকাবা শহরের রাজপ্রাসাদের সামনে গায়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে। এ সময় জর্ডানের একজন নিরাপত্তা রক্ষীকে আগুনে জ্বলতে থাকা ব্যক্তির ওপর গুলিবর্ষণ করতে দেখা যায়।

জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় ওই জর্ডানি তরুণকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে কেউ কেউ এ ঘটনাকে ২০১১ সালে তিউনিসিয়ার ফল বিক্রেতা মোহাম্মাদ বুআজিজির আত্মহত্যার সাথে তুলনা করেছেন।

তিউনিশিয়ার পুলিশের হয়রানি ও বেকরত্বের প্রতিবাদে বুআজিজি নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিলেন। তার আত্মহত্যার জের ধরে তিউনিসিয়ার তৎকালীন স্বৈরশাসকের পতন ঘটে এবং মধ্যপ্রাচ্যজুড়ে শুরু হয় আরব বসন্ত। সূত্র: মিডল ইস্ট মনিটরপ্রেস টিভি

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ