শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

যুক্তরাষ্ট্রে প্রতি ৯৮ সেকেন্ডে কেউ না কেউ যৌন হেনস্থার শিকার, রেহাই পাচ্ছে না পুরুষরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকি ছবি

আমেরিকা। অনেকেই বলেন, সব-পেয়েছির দেশ। সেই দেশেই যৌন হেনস্থার তথ্য শুনলে চমকে উঠবেন। নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, প্রতি ৯৮ সেকেন্ডে আমেরিকায় কেউ না কেউ যৌন হেনস্থার শিকার হন। গড়ে ৩ জন মহিলার কমপক্ষে একজন নিকট কারও হাতে যৌন হিংস্রা, ধর্ষণের শিকার হয়েছেন। পুরুষদের থেকে মহিলাদের উপর যৌন নির্যাতনের হার অনেকটাই বেশি। তথ্য বলছে, ধর্ষণ কিংবা যৌন হেনস্থার শিকার যাঁরা হয়েছেন, তাদের মধ্যে ৯১ শতাংশ মহিলা। আর ৯ শতাংশ পুরুষ।

অপরিচিতদের থেকে বেশি ‘হিংস্র’ পরিচিতরা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, অপরিচিতদের থেকে পরিচিতদের হাতেই বেশি যৌন হেনস্থা, ধর্ষণের শিকার হয়েছেন মহিলারা। তথ্য বলছে, ধর্ষণের শিকার হওয়া মহিলাদের প্রায় অর্ধেক পরিচিত এবং নিকটাত্মীয়ের হাতে ধর্ষিত হয়েছেন। ধর্ষণের শিকার হওয়া প্রতি ১০ জনের মধ্যে ৮ জন ধর্ষককে চেনেন।

ধর্ষিত মহিলাদের মনের অবস্থা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, ধর্ষণের শিকার হওয়ার ৯ মাস পর পোস্ট-ট্রমাটিক স্ট্রেট ডিসঅর্ডার(পিটিএসডি) লক্ষণ দেখা দিয়েছে ৩০ শতাংশ মহিলার। আবার ধর্ষণের শিকার হওয়া ৩৩ শতাংশ মহিলা আত্মহত্যার কথা চিন্তা করেন। আর ১৩ শতাংশ মহিলা আত্মহত্যার চেষ্টা করেন।

যৌন হেনস্থার শিকার পুরুষরা-

নিউইয়র্ক সিটির ন্যাশনাল অর্গানাইজেশন ফর ওম্যানের তথ্য বলছে, প্রায় প্রতি ৬৬ জন পুরুষের মধ্যে ১ জন জীবনে অন্তত একবার ধর্ষণের শিকার হয়েছেন কিংবা তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। আর ধর্ষণের শিকার হওয়ার পুরুষদের ৯৩ শতাংশ ক্ষেত্রে অপরাধীও একজন পুরুষ। যৌন হেনস্থার শিকার হওয়া পুরুষদের মাত্র ১৫ শতাংশ পুলিশে অভিযোগ জানিয়েছেন। যৌন হেনস্থার হাত থেকে ছাড় পায়নি শিশুরাও। ২০১৬ সালে ৫৭ হাজার ৩০০ শিশু যৌন হেনস্থার শিকার হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ