শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১০ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১০ অভিবাসী নিহত হয়েছে। এসময় নৌকাটি থেকে জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৫১ জনকে।

আজ সোমবার ( ১৭ জুন ) এই তথ্য জানিয়েছে একটি জার্মান দাতব্য সংস্থা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

নাদির নামে একটি অভিবাসী উদ্ধারকারী জাহাজ পরিচালনা করে রেস্কিউশিপ নামক একটি দাতব্য সংস্থা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সংস্থাটি জানিয়েছে, তারা একটি ডুবে যাওয়া কাঠের নৌকা থেকে মোট ৬১ জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে ১০ জন মৃত ছিল।

দাতব্য এই সংস্থাটি আরও জানিয়েছে, জীবতদের মধ্যে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধারকৃতদের জরুরী ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা প্রয়োজন।

ঠিক কোন অঞ্চল থেকে বা কখন এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত কোনও তথ্য জানায়নি রেস্কিউশিপ। তবে মেরিনেটট্রাফিক ডট কমের ট্র্যাকিং অনুসারে, সোমবার পূর্ব তিউনিসিয়ার স্ফ্যাক্স বন্দর থেকে দূরে অবস্থান করছিল নাদির।

২০১৫ সাল থেকে মধ্য ভূমধ্যসাগরে ২০ হাজারটিরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা নিবন্ধন করেছে জাতিসংঘ। চলতি মাসের শুরুর দিকে লিবিয়ার উপকূলে সমুদ্র থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ