শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

অতীত তিক্ততা ভুলে মুইজ্জুকে ঈদ অভিনন্দন মোদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

দুই দেশের অতীতের তিক্ততাকে পাশ কাটিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদ্বীপের ভারতীয় হাই কমিশন এক এক্সবার্তায় নিশ্চিত করেছে এ তথ্য।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা সেই বার্তায় ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মালদ্বীপের সম্মানিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে উষ্ণ অভিনন্দনবার্তা দিয়েছেন। বার্তায় তিনি কোরবানির ত্যাগ, সহানুভূতি এবং ভাতৃত্বের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তুলতে এসব ইতিবাচক দিক খুবই জরুরি। ভারতেও যে এই উৎসব যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপিত হয়, তা ও উল্লেখ করেছেন তিনি।’

প্রসঙ্গত, মালদ্বীপে একসময় ভারতের সেনা ঘাঁটি ছিল। ২০২৩ সালের অক্টোবরে প্রেসিডেন্ট হওয়ার পর ভারতকে মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়ার আহ্বান জানান চীনপন্থী মুইজ্জু।

তারপর চলতি বছরের শুরুর দিকে মোদির লাক্ষাদ্বীপ সফরের ছবি প্রকাশের পর টানাপোড়েন শুরু হয় ভারত এবং মালদ্বীপের মধ্যে। অনলাইনে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন ভারত ও মালদ্বীপের নেটিজেনরা। ভারতের নেটিজেনরা দেশীয় পর্যটকদের মালদ্বীপ বয়কটের ডাক দেন।

পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে কটুক্তির অভিযোগে নিজ মন্ত্রিসভার তিন সদস্যকে বরখাস্ত করেন মুইজ্জু। সম্প্রতি ১৮ তম নির্বাচনে বিজয় উপলক্ষ্যে নরেন্দ্র মোদিকে অভিনন্দনও জানিয়েছে মুইজ্জু। মোদির সাম্প্রতিক এই অভিনন্দনবার্তা ইঙ্গিত দিচ্ছে যে, সম্পর্ক মেরামত করতে দুই দেশই আগ্রহী।

সূত্র : এনডিটিভি

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ