শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ঈদে ইয়েমেনজুড়ে ৩২ হাজার পরিবারে খাবার বিতরণ করেছে সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইয়েমেনজুড়ে প্রায় ১৬শ’ খাবারের ঝুড়ি বিতরণ করেছে সৌদি ত্রাণ সংস্থা কেএসরিলিফ। এই খাবার বিতরনের ফলে উপকৃত হয়েছে ১১ হাজারের বেশি মানুষ।

আজ সোমবার ( ১৭ জুন ) সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এক প্রতিবেদনে আরব নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনের তাইজের আল-মাওয়াসিত, আল-মাফের এবং আশ শামায়াতেন জেলাগুলোর পাশাপাশি লাহিজের আল-হাওতাহ জেলা এবং আল-মাহরা গভর্নরেটের আল-গায়দাহ জেলায় এই ত্রাণগুলো পাঠানো হয়।

মূলত, ইয়েমেনে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য কেএসরিলিফ দ্বারা প্রতিনিধিত্ব করা সৌদি আরবের প্রচেষ্টার অংশ এই কর্মসূচি। এছাড়াও ইয়েমেনে সৌদি সংস্থাটি এডেন গভর্নরেটে আদাহিতে কোরবানির মাংস বিতরণের জন্য রবিবার একটি প্রকল্প চালু করেছে। প্রকল্পটির লক্ষ্য হল এডেন, মারিব, হাদরামাউত, আল-মাহরাহ এবং লাহিজের গভর্নরে মোট ৩২ হাজার ৬শ’ ২০টি পরিবারে ২ হাজার ৩শ’ ৩০টি আদাহি পশুর মাংস বিতরণ করা।

এর মধ্যে, ৩শ’টি কোরবানির পশুর মাংস আল-মানসুরা শহরে ঈদুল আজহা’র প্রথম দিনে বিতরণ করা হয়েছিল। যা দুর্বল, অক্ষম, বাস্তুচ্যুত এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত ২৮শ’ জন মানুষকে উপকৃত করেছে। এছাড়াও ঈদের উপহার হিসেবে কাজাখস্তানে ২৫ টন খেজুরও বিতরণ করেছে সৌদি ত্রাণ সংস্থা কেএসরিলিফ।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ