শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কিমের আমন্ত্রণে উত্তর কোরিয়ায় যাচ্ছেন পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল মঙ্গলবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। ধারণা করা হচ্ছে, সফরে দেশ দুটির মধ্যে বেশ কয়েকটি চুক্তি সই হবে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ায় গিয়েছিলেন ২০০০ সালে। দীর্ঘ ২৪ বছর পর আবার দেশটিতে যাবেন পুতিন। এর আগে, গত বছরের সেপ্টেম্বর ট্রেনে চড়ে রাশিয়া সফরে গিয়েছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং–উন। সেই সফরে পুতিনকে নিমন্ত্রণ জানান পিয়ংইয়ং। সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল দেশটিতে সফরে আসছেন পুতিন।

২০২২ সালে, ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর এটিই পুতিনের প্রথম বিদেশ সফর হতে চলেছে। তাও আবার পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত দেশটিতে। এই সফর ঘিরে পশ্চিমা দেশগুলোতে বাড়বে অস্থিরতা বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

সোমবার এক সংবাদ সম্মেলনে পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেছেন, ‘পুতিনের উত্তর কোরিয়া সফরের কিছু এজেন্ডা থাকবে। সেগুলো বাস্তবায়নে উভয় নেতাই নতুন কিছু চুক্তিতে স্বাক্ষর করবেন। আশা করছি, পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন হবে।’

উত্তর কোরিয়ায় দু’দিনের সফর শেষে বুধবার পুতিন যাবেন ভিয়েতনামে। কমিউনিস্ট-শাসিত দেশটিতে এই সফর সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রকে আঘাত করার জন্য রাশিয়ার আরেকটি কৌশল বলে ধারণা করা হচ্ছে।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ