শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হজে গিয়ে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যু, ধর্মমন্ত্রী বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজে গিয়ে সৌদি আরবে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট কায়েস সাঈদ ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করেছেন।

এ মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট অফিসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন।

গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এ ছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন, তাদের খুঁজে বেরাচ্ছে পরিবার।
এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ