শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দিব না : যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের তেল পরিবহণের অভিযোগে তিনটি শিপিং কোম্পানিকে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে। এই তিন কোম্পানির সবই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি। খবর এএফপির।

এ নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রে থাকা কোম্পানিগুলোর যে কোনো সম্পদকে জব্দ করার কথা বলা হয়েছে এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে কোনো লেনদেন অপরাধের সামিল।

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইরানের তেল পরিবহণের জন্য শিপিং কোম্পানিগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে বলেছে- এটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রাক্কালে তেহরানের পারমাণবিক কর্মসূচি ‘জোরদারের’ প্রতিক্রিয়া।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, গত মাসে ইরান তার পারমাণবিক কর্মসূচিকে এমনভাবে আরও জোরদার করার পদক্ষেপের ঘোষণা দিয়েছে, যার কোনো শান্তিপূর্ণ উদ্দেশ্য নেই।

তিনি বলেন, ইরান তাদের পরমাণু কর্মসূচি জোরদার করা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞা আরোপ করে বলেছে- আমরা ইরানকে কখনই পারমাণবিক অস্ত্র পেতে দিব না। এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ আছি। আমরা এটা নিশ্চিত করতে দেশের সব শক্তি ব্যবহার করতে প্রস্তুত।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ