শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায়

বাইডেনকে ‘ফিলিস্তিনি’ বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ‘খুবই খারাপ ফিলিস্তিনি’ আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, ইসরাইলকে হামাসের বিরুদ্ধে লড়তে পর্যাপ্ত সহায়তা করতে চান না বাইডেন। খবর আল-জাজিরার

বৃহস্পতিবার জর্জিয়ার আটলান্টায় বাইডেনের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ফিলিস্তিনিদের মতো হয়ে গেছেন, কিন্তু তারা তাকে পছন্দ করে না, কারণ সে খুবই খারাপ ফিলিস্তিনি, সে দুর্বল।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন ট্রাম্প। তাদের এ বিতর্কে উঠে আসে হামাস ও ইসরাইলের যুদ্ধের বিষয়টি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল যুদ্ধ অব্যাহত রাখার পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ সময় ট্রাম্প অভিযোগ করেন হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরাইলকে বাইডেন পর্যাপ্ত সহায়তা দিচ্ছেন না। এ ছাড়া বাইডেনকে ‘খুবই খারাপ ফিলিস্তিনি’ হিসেবেও অভিহিত করেন তিনি।

বিতর্কের এক পর্যায়ে প্রশ্ন উঠে গাজায় যুক্তরাষ্ট্রের যেসব জিম্মি রয়েছেন তাদের ফিরিয়ে আনতে মার্কিন সরকার কতটা কাজ করছে। এ সময় প্রেসিডেন্ট বাইডেন অভিযোগ করেন, হামাস ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি করছে না এবং হামাস চায় যুদ্ধ যেন অব্যাহত থাকে। যদিও দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুই অসংখ্যবার বলেছেন তিনি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান না।

বাইডেনের এমন বক্তব্যের পর ট্রাম্প বলেন, সে (বলছে) হামাস চায় যুদ্ধ চলুক। আসলে ইসরাইল চায় যুদ্ধ চলুক। তাদের যুদ্ধ চালাতে এবং কাজ সম্পন্ন করতে দিন।

যদিও গত এপ্রিলে গাজা যুদ্ধ নিয়ে ট্রাম্পের সুর অন্য ছিল। তিনি তখন বলেছিলেন, তিনি চান যুদ্ধ দ্রুত থেমে যাক এবং সাধারণ মানুষ আর হত্যার শিকার না হোক।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ