শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের ওপর সফল হামলা যোদ্ধাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইহুদিবাদী সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।

শুক্রবার এর মাধ্যমে তারা চার ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে।

শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরাইলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের একজন সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা, এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ