শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা

লেবানন থেকে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ইসরায়েলে ব্যাপক হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। সেনাদের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

শুক্রবার (২৮ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক ডজন রকেট হামলা চালিয়েছে। নাবাতিয়েহ ও শোহমরে হামলার জবাবে তারা এ হামলা চালিয়েছে। ইসরায়েলের প্রধান বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটিতে চালানো এ হামলায় কাতিউশা রকেট ব্যবহার করা হয়েছে।

অপর এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলায় তাদের চার যোদ্ধা নিহত হয়েছে। এর মধ্যে শোহমরে চালানো হামলায় এক যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েলি সেনা এবং তাদের অবস্থানকে নিশানা করে একটি ড্রোনসহ আরও দুটি হামলা চালানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবানন থেকে তাদের ভূখণ্ডের অন্তত ৩৫টি রকেট ছোড়া হয়েছে। তবে তাদের ছোড়া এসব রকেটের বেশিরভাগ সফলভাবে ঠেকিয়ে দিয়েছে তারা। এছাড়া এ হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ