শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয়

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি শিশুশিল্পী হাসান আয়াদের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার নুসাইরাত শহরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনের শিশু সংগীতশিল্পী হাসান আয়াদ। মিষ্টি কণ্ঠের এই শিশুশিল্পী ৫ মে নিহত হন বলে জানিয়েছে প্যালেস্টাইন ক্রনিকল।

হাসান আয়াদ গাজার ছিটমহলে থাকতেন এবং অনাথ ও রিফিউজি শিশুদের মাঝে গান গেয়ে তাদের মুখে হাসি ফুটাতেন। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গাজার শিল্প-সংস্কৃতি অঙ্গনে। আয়াদের বাবা সন্তানের মৃত্যুতে নির্বাক; কান্না চেপে ধরে শোকে মুহ্যমান হয়ে পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

হাসান আয়াদের মৃত্যুতে ফিলিস্তিনি চলচ্চিত্র পরিচালক রশিদ মাশারাওয়ি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, “হাসান আয়াদ, যে শিশুটি আমাকে গাজা থেকে একটি গান উৎসর্গ করেছিল, সে আজ শহীদ হয়েছে। তার মিষ্টি, হৃদয়বিদারক কণ্ঠ জিরো ডিসটেন্স চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছিল।”

গাজার দুঃখ-যন্ত্রণার কথা, ফিলিস্তিনের বঞ্চনার গল্প হাসান আয়াদের গানে ফুটে উঠত। তার মৃত্যু যেন গাজার আরেকটি গভীর ক্ষতের নাম হয়ে থাকল।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ