শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

প্রোফাইলে বাংলাদেশি পতাকা, ভারতে মুসলিম যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার অভিযোগে সামসুদ্দিন মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

হুগলি জেলার তারকেশ্বর এলাকা থেকে বুধবার (২১ মে) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

গ্রেপ্তার হওয়া সামসুদ্দিন মণ্ডল তারকেশ্বরের বালিগুড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে এলাকার বেশ কয়েকজন বাসিন্দা সামসুদ্দিনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাকে গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভও হয়।

অভিযোগে বলা হয়, সামসুদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী এবং বাংলাদেশের জাতীয় পতাকা ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট দিয়েছেন।

তার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে এবং পরে চন্দননগরের মহকুমা আদালতে হাজির করে।

হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় বলেন, একটি অভিযোগের ভিত্তিতে আমরা একজনকে গ্রেফতার করেছি। তিনি কেন এমন পোস্ট করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ