শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

লন্ডনে কুরআন পোড়ানো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত তুরস্কের কনস্যুলেটের সামনে কুরআন পোড়ানোর ঘটনায় ধর্মীয় বিদ্বেষমূলক জনশৃঙ্খলা ভঙ্গের অপরাধে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। সোমবার (২ জুন) লন্ডনের একটি আদালত ওই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেছেন।

৫০ বছর বয়সী হামিত কোসকুন নামের ওই ব্যক্তিকে লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত ২৪০ পাউন্ড (প্রায় ৩২৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন।

গত ফেব্রুয়ারিতে লন্ডনের কেন্দ্রস্থলে তুরস্কের কনস্যুলেটের সামনে দাঁড়িয়ে তিনি চিৎকার করে ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। ওই সময় কুরআনে আগুন ধরিয়ে বিভিন্ন ধরনের আপত্তিকর মন্তব্য করেন তিনি।

কোসকুনের বাবা কুর্দি ও মা আর্মেনীয়। ইংল্যান্ডের মধ্যাঞ্চলে বসবাস করেন তিনি। তার আইনজীবী বলেছেন, ২০০৮ সালে বিলুপ্ত ইংল্যান্ডের ব্লাসফেমি আইনকে নতুন করে ফিরিয়ে আনার একটি প্রচেষ্টা এই মামলা।

তবে নিজের বিরুদ্ধে আনা ধর্ম অবমাননার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কোসকুন। তিনি বলেন, তুরস্কের সরকারের বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ হিসেবে তিনি এটা করেছিলেন। কনস্যুলেটের সামনে তিনি যখন কোরআন উঁচিয়ে ধরেছিলেন, তখন এক ব্যক্তি ছুরি নিয়ে তার ওপর হামলা চালান। এ সময় তিনি কোসকুনকে লাথি মারেন ও শরীরে থুতু নিক্ষেপ করেন। সূত্র: রয়টার্স।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ