শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

জি-৭ শীর্ষ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ পাঠায়নি কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের ১৫–১৭ জুন কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-৭ শীর্ষ সম্মেলন। ভারত ২০১৯ সাল থেকে নিয়মিত এই সম্মেলনে অংশ নিচ্ছে। তবে এবার ব্যতিক্রম ঘটেছে।

সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি আয়োজক দেশ কানাডা। এর ফলে, ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের সম্ভাবনা নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

নরেন্দ্র মোদিকে এই সম্মেলনে আমন্ত্রণ না জানানোর পেছনে কারণ হিসেবে সামনে এসেছে দুদেশের সাম্প্রতিক টানাপোড়েন। কেননা, ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। তখন তিনি বলেছিলেন, খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত।

ট্রুডোর এই অভিযোগকে অযৌক্তিক বলে তখন উড়িয়ে দিয়েছিল ভারত। এরপর থেকেই দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। এরপর উভয় দেশ একে অপরের কূটনীতিকদের বহিষ্কার করেছে। যা এই সম্পর্ক হ্রাস করেছে।

তবে কানাডার নির্বাচনে কার্নির জয় দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির আশা জাগিয়ে তুলেছিল। কিন্তু দেশটির জনগণ মনে করছে পরিস্থিতি এগিয়ে নেওয়ার জন্য এখনও সমস্ত ভিত্তি তৈরি হয়নি। যার প্রভাবই এবার পড়ল জি-৭ শীর্ষ সম্মেলনে। যেখানে দুদেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে আমন্ত্রণ জানানো হয়নি মোদিকে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ