শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

কলকাতার রেড রোডে ঈদের নামাজের জটিলতা কাটল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে কোরবানির ঈদের নামাজ পড়ার অনুমতি নিয়ে জটিলতা অবশেষে কেটেছে।

ইন্ডিয়া টুডে লিখেছে, বর্তমানে ইন্দিরা গান্ধী সরণি নামে পরিচিত সড়কটিতে কয়েক দশক ধরে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়ে আসছে। সামরিক মহড়ার কথা বলে এবার সড়কটি ব্যবহারের অনুমতি শুরুতে দিতে চায়নি সেনাবাহিনী। ওই সড়কটির জমির মালিকানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেখানে হয়েছে গ্র্যান্ড প্যারেড, উড়েছে যুদ্ধবিমানও।

সড়কটিতে প্রতি বছর ঈদের নামাজ আয়োজন করে কলকাতা খিলাফত কমিটি। প্রতিবারের মতো এবারের ঈদের নামাজের জন্য অনুমতি চেয়ে কমিটি গত ১০ মে আবেদন করে। তারা নামাজের জন্য নেতাজি ভাস্কর্য থেকে ফোর্ট উইলিয়াম পর্যন্ত সড়ক ব্যবহারের অনুমতি চেয়েছিল।

সংবাদপত্র ডেকান ক্রনিকল লিখেছে, গত ৩১ মে সেনাবাহিনীর তরফে জানানো হয়, সামরিক মহড়ার কারণে ঈদের নামাজ পড়ার জন্য এবার সড়কটি ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর কয়েকদিন বাদে সেনাবাহিনী তাদের মহড়ার সময়সূচিতে পরিবর্তন এনে ঈদের নামাজের ব্যবস্থা করেছে বলে পিটিআই খবর দিয়েছে।

পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতা খিলাফত কমিটির সদস্য জাভেদ আহমেদ খান বলেন, সামরিক মহড়ার কারণে অনুমতি নিয়ে কিছু জটিলতা ছিল, তবে আয়োজক ও প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হচ্ছে।

গত এপ্রিলে কলকাতা হাই কোর্টে এক রিট আবেদনের শুনানিতে বলা হয়, শহীদ মিনার জলাবদ্ধ হওয়ার পর ১৯১৯ সাল থেকে রেড রোডে ঈদের জামাত শুরু হয়। ২০২০ ও ২০২১ সালে কোভিডের কারণে রেড রোডে ঈদের নামাজ হয়নি। এরপর ২০২২ সালে ফের সেখানে ঈদের নামাজ শুরু হয়, সে বছর বৃষ্টি উপেক্ষা করে নামাজে অংশ নেয় হাজার হাজার মানুষ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ