শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ইসরায়েল থেকে ৩২৫ মিলিয়ন ডলারের মিসাইল কেনা বাতিল করল স্পেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দখলদার ইসরায়েলের রাফায়েল কোম্পানির কাছ থেকে ৩২৫ মিলিয়ন ডলারের মিসাইল ক্রয়ের আদেশ বাতিল করেছে স্পেন। ইউরোপের দেশটি দখলদারদের ওপর গত কয়েক মাস ধরেই অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে আসছে। সঙ্গে দখলদারদের কাছ থেকে তারাও অস্ত্র কেনার আদেশ বাতিল করছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম আরা ডেইলি মঙ্গলবার (৩ মে) এক প্রতিবেদনে জানিয়েছে, স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের রাফায়েল থেকে ট্যাংক বিধ্বংসী মিসাইল না কেনার সিদ্ধান্ত নিয়েছে। যেগুলো মূল্য ৩২৫ মিলিয়ন ডলার।”

২০২৩ সালের ৩ অক্টোবর ইসরায়েলের সঙ্গে ট্যাংক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি করেছিল স্পেন। এর চারদিন পর দখলদারদের বিভিন্ন অবৈধ স্থাপনায় হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় যুদ্ধ।

ইসরায়েলি রাফায়েল জানিয়েছে, স্পেন সরকারের চুক্তি বাতিলের ব্যাপারে তারা অবহিত নয়। তবে গত এপ্রিলেও ইসরায়েল থেকে ১৫ মিলিয়ন গুলি কেনার চুক্তি বাতিল করে মাদ্রিদ।

স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস কয়েকদিন আগে সাংবাদিকদের বলেন, ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করতে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন। এছাড়া দখলদাদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি।

২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন। এছাড়া গত মাসে ইসরায়েলকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আগে থেকেই স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলায় স্পেনের সঙ্গে দখলদারদের খারাপ সম্পর্ক চলছে।

সূত্র: আরা ডেইলি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ