শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইরানের হাসপাতালে হামলা, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে অবস্থিত ফারাবি হাসপাতালে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। হামলায় হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়ে এবং এতে বেশ কয়েকজন রোগী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং সরাসরি যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে।

তেহরানে এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাঈ বলেন, “ইসরায়েল ইচ্ছাকৃতভাবে হাসপাতাল ও আবাসিক এলাকাকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন।” তিনি আরও বলেন, “ইতিহাস একদিন এই হামলার জন্য দায়ীদের বিচার করবে এবং যারা এই শাসনের মিত্র, তাদেরও নৈতিক লজ্জার মুখোমুখি হতে হবে।”

তাসনিম ও ফারস নিউজ সংস্থার ভিডিও ফুটেজের বরাত দিয়ে সিএনএন জানায়, ফারাবি হাসপাতালের একটি অংশের ছাদ ধসে পড়ে এবং বিভিন্ন ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়। সিএনএন তাদের ভিডিও যাচাই করে নিশ্চিত হয়েছে যে ঘটনাটি সত্য।

তাসনিম আরও জানায়, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)। ছাদ ধসে ও কাচ ভেঙে আইসিইউতে ভর্তি থাকা কয়েকজন রোগী আহত হয়েছেন।

তবে এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সিএনএনকে জানায়, তারা ইরানের কোনো হাসপাতালের ওপর হামলার বিষয়ে অবগত নয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ