শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

আমিরাতে রাষ্ট্রপতির নির্দেশে: দেশটিতে অবস্থানরত ইরানি নাগরিকদের বিলম্বজনিত জরিমানা মাফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।। মুহাম্মাদ শোয়াইব।।

সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে, ফেডারেল আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস এবং পোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, দেশে অবস্থানরত ইসলামি প্রজাতন্ত্র ইরানের নাগরিকদের বিলম্বজনিত সব জরিমানা মওকুফ করা হবে।

এই সিদ্ধান্তটি প্রযোজ্য হবে —

যেসব ইরানি নাগরিকেরা আবাসিক ভিসা কিংবা যে কোনো ধরনের প্রবেশ ভিসার আওতায় বর্তমানে আমিরাতে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়মতো দেশত্যাগ করতে পারেননি।

এই পদক্ষেপটি বর্তমান অসাধারণ আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে, কারণ আকাশপথ বন্ধ হয়ে যাওয়া ও বিমান চলাচল স্থগিত থাকায় তাদের অনেকের পক্ষে নিজ দেশে ফিরে যাওয়া সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানায়, তারা মানবিক দিক বিবেচনা করে এবং আমিরাতে বসবাসকারী ও ভিজিটরদের সর্বাত্মক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিতে এই সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া, যারা এই জরিমানা মওকুফ সুবিধার আওতাভুক্ত, তাদেরকে স্মার্ট সার্ভিস প্ল্যাটফর্মের মাধ্যমে নিবন্ধন করতে বা গ্রাহক সন্তুষ্টি কেন্দ্রসমূহে (Customer Happiness Centers) সরাসরি যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ