শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

নিউইয়র্ক টাইমস ফাঁস করল: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধে ইরানের প্রতিরক্ষা পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ শোয়াইব।।

যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের সঙ্গে একত্রে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামে, তাহলে ইরান কীভাবে প্রতিক্রিয়া জানাবে—তা নিয়ে বিস্তৃত প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পত্রিকা নিউইয়র্ক টাইমস। পত্রিকাটি যুক্তরাষ্ট্র ও ইরানের একাধিক গোয়েন্দা ও সামরিক কর্মকর্তার তথ্যের ভিত্তিতে কিছু উপগহৃপ্ত পরিকল্পনার কথা জানায়।

সম্ভাব্য ইরানি পদক্ষেপসমূহ:

  • মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতে হামলা:

o  ইরান এরই মধ্যে ক্ষেপণাস্ত্র ও সামরিক সরঞ্জাম প্রস্তুত রেখেছে।

o   হামলার প্রথম লক্ষ্য হতে পারে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি।

  • হরমুজ প্রণালীতে জল-খনি স্থাপন:

o  এটির লক্ষ্য হবে মার্কিন নৌবাহিনীর চলাচল আটকে দেওয়া ও উপসাগরীয় এলাকায় নৌ-যুদ্ধ সৃষ্টি করা।

  • হুথিদের দিয়ে লোহিত সাগরে হামলা পুনরায় শুরু করানো:

o  ইরান-সমর্থিত হুথিরা পুনরায় ইসরায়েলগামী ও পশ্চিমা জাহাজে হামলা চালাতে পারে।

  • ইরাকি ও সিরীয় মিলিশিয়াদের দিয়ে মার্কিন ঘাঁটিতে আঘাত:

o ইরান ঘনিষ্ঠ মিলিশিয়া গোষ্ঠীগুলো যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে লক্ষ্যবস্তু করতে পারে।

  • কোনো পূর্ব প্রস্তুতির দরকার নেই:

o ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো এমন স্থানে অবস্থিত, যেখান থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ মার্কিন ঘাঁটিতে সরাসরি হামলা চালানো সম্ভব।

যুক্তরাষ্ট্রের প্রস্তুতি:

– ৪০ হাজার মার্কিন সেনা মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে।

– সব ঘাঁটি উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে।

– যুক্তরাষ্ট্র ইউরোপে প্রায় ৩০টি আকাশে জ্বালানি ভরার বিমান পাঠিয়েছে, যা যেকোনো সামরিক অভিযানে সহায়তা করতে পারে।

– এ ছাড়া B-2 বোমারু বিমান ব্যবহার করে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনা (বিশেষত ফোর্দু) লক্ষ্য করে হামলার প্রস্তুতি রয়েছে।

– এমনকি ইসরায়েলি কমান্ডোদের জন্য মার্কিন আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার কথাও বিবেচনায় রয়েছে।

– নিউইয়র্ক টাইমস বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলার ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে।

– এই সংঘাত কেবল ইসরায়েল-ইরান সীমাবদ্ধ না থেকে, সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত এক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে।

– ফলস্বরূপ, আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, বাণিজ্য রুট এবং আঞ্চলিক স্থিতিশীলতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।

সূত্র: আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ