শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইসরায়েল-ইরান যুদ্ধ সরাসরি: যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াতে পারে, তেহরানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।মুহাম্মাদ শোয়াইব।।

ইসরায়েল-ইরান যুদ্ধের ষষ্ঠ দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের প্রতি তাঁর ধৈর্য ফুরিয়ে আসছে এবং তিনি দেশটিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, তাদের বিশ্লেষণে ধারণা করা হচ্ছে যে, আজ রাতেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে পারে।

ইরান বহু রকেট নিক্ষেপ করেছে, যেগুলো তেল আবিব ও ইসরায়েলের মধ্যাঞ্চলকে লক্ষ্য করেছে। ইসরায়েলি গণমাধ্যম জানায়, জেরুজালেম ও তেল আবিবে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, তিনি ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি সম্পূর্ণভাবে নির্মূল করবেন। ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান সাচি হানেগবি বলেছেন, ফোর্দু পারমাণবিক স্থাপনায় হামলা চালানো না হওয়া পর্যন্ত এই সামরিক অভিযান শেষ হবে না।

অন্যদিকে, ইরানি সেনাবাহিনীর চিফ অব স্টাফ আব্দুর রহিম মোসাভি বলেছেন, তাদের পূর্ববর্তী হামলাগুলো ছিল প্রতিরোধমূলক, কিন্তু এবার তারা প্রতিশোধমূলক হামলা চালাবে। তিনি অধিকৃত ভূখণ্ডের বিশেষ করে তেল আবিব ও হাইফার বাসিন্দাদের প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ার আহ্বান জানান।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, ইরানি হামলায় এ পর্যন্ত ১৮০০ ইসরায়েলি আহত হয়েছেন। ওয়াশিংটন পোস্ট মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইসরায়েল সর্বোচ্চ ১২ দিন ইরানের রকেট প্রতিরোধ করতে পারবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ