বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

কাবুলে আবারও দূতাবাস চালু করবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দীর্ঘ বিরতির পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের পদক্ষেপ হিসেবে কাবুলে তাদের দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত। নয়াদিল্লিতে আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠককালে এ ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

শুক্রবার (১০ অক্টোবর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রয়টার্স।

২০২১ সালে তালেবান ক্ষমতা দখলের পর বন্ধ হয়ে যাওয়া এই দূতাবাস পুনরায় খোলার সিদ্ধান্তকে কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন তালেবান প্রশাসনের জন্য একটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ৪ বছর আগে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর প্রত্যাহারের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। তবে ২০২২ সালে দেশটি সীমিত পরিসরে একটি মিশন চালু করে, যার মাধ্যমে বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

বর্তমানে চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান ও তুরস্কসহ বেশকিছু দেশ কাবুলে তাদের দূতাবাস চালু রেখেছে। এর মধ্যে কেবল রাশিয়াই আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে, যদিও তাদের অনেক নেতা জাতিসংঘের ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের আওতায় রয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ