বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

আফগানের পররাষ্ট্রমন্ত্রী মাওঃ আমির খান মুত্তাকি দেওবন্দে আগমন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী||
ভারত সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওঃ আমির খান মুত্তাকি হাফি ১১ অক্টোবর (শনিবার) ভারতের দিল্লিতে অবস্থান শেষে উপমহাদেশের ঐতিহাসিক বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করবেন।

দারুল উলুম কর্তৃপক্ষ ইতোমধ্যেই এই ঐতিহাসিক প্রোগ্রামের জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে। সকালে আনুমানিক ৯টায় তিনি জিটি রোড থেকে শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা গ্রহণ করবেন। পরে মোহতামিম ও শাইখুল হাদিস মুফতি আবুল কাসেম নোমানি হাফি-র বুখারি শরিফের দরসে অংশগ্রহণ করে হাদিসের ইজাজত গ্রহণ করবেন।

জোহরের নামাজের পর দারুল উলুমের মেহমানখানায় উস্তাদগণের সঙ্গে বিশেষ সংবর্ধনা এবং সাধারণ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় নবনির্মিত ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’-এর দোতলায় ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি।

উল্লেখ্য, আফগানিস্তান হলো শায়খুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহ.-এর স্বপ্নের বাগান, যেখানে তাঁর ভাব-শিষ্যদের অসামান্য অবদান রয়েছে। দারুল উলুমে তাঁর নামে নির্মিত ভবনটি ‘শায়খুল হিন্দ লাইব্রেরি’ নামে পরিচিত, আর এখানে অনুষ্ঠিত হয় দাওরায়ে হাদিসের দরস।

ছাত্রদের মধ্যে তাঁর আগমনে আনন্দ, আগ্রহ ও খুশির জোয়ার বইছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই সফর দুই দেশের মধ্যে সুসম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ