শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার বন্ধ করে দিল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এতদিন ইরানে যেতে ভিসার প্রয়োজন হতো না ভারতীয়দের; তবে এই নিয়ম বদলাচ্ছে। এখন থেকে ইরানে প্রবেশ করতে হলে অবশ্য ভিসা থাকতে হবে ভারতীয়দের।

সোমবার ১৭ অক্টোবর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের কাছে তথ্য আছে যে ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে অনেক প্রতারকচক্র ও ব্যক্তি তৃতীয় দেশে নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ ভারতীয়দের ইরানে আনছে এবং তারপর অপহরণ করে মুক্তিপণ আদায় করছে। সম্প্রতি সময়ে এমন বেশ কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমরা জানতে পেরেছি যে অপরাধীরা ভিসামুক্ত প্রবেশের সুবিধা নিয়ে এই ধরণের কার্যক্রম করছে।”

“তাই এই ধরণের অপরাধী তৎপরতা থামাতে আমরা ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশাধিকার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে প্রতেক সাধারণ ভারতীয়কে ইরানে প্রবেশ করতে হলে সঙ্গে ভিসা রাখতে হবে। আগামী ২২ নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।”

প্রসঙ্গত, পর্যটন খাতের উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য এশিয়ার বেশ কিছু দেশের পর্যটকদের জন্য ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিয়েছে ইরান। এসব দেশের তালিকায় ভারতও রয়েছে।

ভ্রমণ গন্তব্য হিসেবে ভারতীয় পর্যপটদের কাছে ইরান বেশ জনপ্রিয়। ইরানের শিরাজ এবং ইস্ফানহান শহরের স্থাপত্য ও সৌন্দর্যের অনেক ভারতীয় পর্যটককে আকর্ষণ করে। এছাড়া শিয়া মুসলিমদের জন্য ধর্মীয়ভাবে কোম এবং মাশহাদ শহর গুরুত্বপূর্ণ।

এসবের বাইরে ট্রানজিট হাব হিসেবেও গুরুত্ব আছে ইরানের। ইরান থেকে ইউরোপ এবং মধ্যএশিয়ার ফ্লাইটগুলো সরাসরি চলাচল করে। তাই মধ্য এশিয়া ও ইউরোপগামী অনেক ভারতীয় পর্যটক, যাদের বাজেট পরিমিত— তারা ইরানে যাত্রাবিরতি দেন।

সূত্র : এএফপি, ফার্স্টপোস্ট

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ