রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই : ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি বলেছেন, সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। খবর শাফাক নিউজের।

রোববার (২৩ নভেম্বর) এক বার্তায় তিনি বলেন, হিজবুল্লাহর জ্যেষ্ঠ কমান্ডার হাইসম আলী তাবাতাবাইকে অপরাধী ইসরায়েলি বাহিনীর হাতে হত্যা করা হয়েছে।

লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, ২৩ নভেম্বর বৈরুতের দক্ষিণাঞ্চল হারেত হরেইকে একটি অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় তাবাতাবাইসহ আরও কয়েকজন নিহত হন।

২০২৪ সালের ২৭ নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী, এ সময় পর্যন্ত ইসরায়েলের ৫ হাজার ৩৫০ বার হামলা ও অনুপ্রবেশ ঘটেছে। এর মধ্যে ১৬৯টি সমুদ্র, ২ হাজার ১৮৯টি স্থল এবং ২ হাজার ৯৮৩টি আকাশপথে।

লেবাননের হিসাবে এ সময় ৩৩১ জন নিহত ও ৯৪৫ জন আহত হয়েছেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ