রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

মার্কিন ভিসা না পাওয়ায় আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যাত হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে ভারতের অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার ৩৮ বছর বয়সী এক নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন। রোববার (২৩ নভেম্বর) স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর গালফ নিউজের।

শনিবার দুপুরে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন। এর আগে গৃহকর্মী দরজা বন্ধ দেখে পরিবারকে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি আত্মহত্যার নোট পাওয়া গেছে। এতে চিকিৎসক ভিসা না মেলায় হতাশার কথা লিখেছেন। ধারণা করা হচ্ছে, তিনি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে বা ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্টেই চূড়ান্ত কারণ নিশ্চিত হবে।

মৃত চিকিৎসকের মা জানান, যুক্তরাষ্ট্রে চিকিৎসা ক্যারিয়ার গড়ার লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবার তাকে ভারতে চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও তিনি মনে করতেন আমেরিকায় সুযোগ ও কর্মপরিবেশ আরও ভালো।

তিনি পদ্মা রাও নগরে একা থাকতেন এবং নিকটস্থ লাইব্রেরিতে পড়াশোনা চালিয়ে যাচ্ছিলেন। তার লক্ষ্য ছিল ইন্টারনাল মেডিসিনে স্পেশালাইজ করা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ