রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

হামাস-হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে আটকাতে ইসরায়েল ‘প্রয়োজনীয় সবকিছু’ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। 

রবিবার মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় এ হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতানিয়াহু। 

গত সপ্তাহে ইসরায়েল প্রতিবেশী লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গত শনিবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার একাধিক ইসরায়েলি বিমান হামলায় ২১ জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে। ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাস ও ইসরায়েল আবারও একে অপরকে অভিযুক্ত করেছে।

মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় নেতানিয়াহু বলেন, আমরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।

তিনি আরো বলেন, গত সপ্তাহান্তে আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) লেবাননে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ যেন আমাদের বিরুদ্ধে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।

তিনি বলেন, গাজা উপত্যকায় আমরা এটাই করছি। যুদ্ধবিরতির পর থেকে হামাস হামলা বন্ধ করেনি এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

দুই বছরের যুদ্ধের পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, এক ‘সশস্ত্র সন্ত্রাসী’ গাজার ভেতরে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে ইসরায়েলি সেনাদের দিকে গুলি চালায়। এর জবাবে সেনারা গাজায় ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা’ শুরু করে।

রবিবার নেতানিয়াহু দাবি করেন যে হামাস ‘আমাদের সৈন্যদের ক্ষতি করার চেষ্টা’ করার জন্য হলুদ রেখার বাইরে অনুপ্রবেশের মাধ্যমে ‘বেশ কয়েকবার চেষ্টা’ করেছে।

তিনি আরো বলন, আমরা এটিকে আমাদের শক্তি দিয়ে প্রতিহত করেছি এবং আমরা পাল্টা আঘাত করেছি। অনেক সন্ত্রাসীকে আমরা নির্মূল করেছি।

সূত্র : এএফপি।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ