শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, ৯ শিশুসহ নিহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় অন্তত ৯টি শিশু এবং একজন নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫শে নভেম্বর) আফগানিস্তানের তালেবান প্রশাসনের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালেবান মুখপাত্র জানান, সোমবার দিবাগত মধ্যরাতে খোস্ত প্রদেশের গোরবুজ জেলায় এই হামলার ঘটনা ঘটে। পাকিস্তানি বাহিনী ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বেসামরিক নাগরিকের বসতবাড়িতে এই বোমা বর্ষণ করে। হামলার ফলে বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এই হামলায় পাঁচজন ছেলে ও চারজন মেয়েসহ মোট নয় শিশু এবং একজন নারী মৃত্যু বরণ করেছেন।

খোস্ত ছাড়াও আফগানিস্তানের অন্যান্য অঞ্চলেও বিমান হামলার খবর পাওয়া গেছে। মুজাহিদ জানান, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার এবং পূর্বাঞ্চলীয় পাক্তিকা প্রদেশেও পাকিস্তানি বাহিনী হামলা চালিয়েছে। ওইসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা এবং পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল। সূত্র : আল জাজিরা

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ