রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা, হতাহত ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩৩ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত তিনজন নিহত হয়েছে সাথে আহত হয়েছে আরও ৩০ জন।

সংবাদমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ গ্রিডে হামলার ফলে ইউক্রেনের প্রায় ছয় লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদ্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শান্তি আলোচনার মাঝেই এ ভয়াবহ হামলার ঘটনা ঘটল।

হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “যখন সবাই শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে, রাশিয়া তখনও হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।”

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় রাশিয়া প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০টি ড্রোন ব্যবহার করেছে।

২০২২ সাল থেকে মস্কো নিয়মিতভাবেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে। সবশেষ এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার ব্যাপক হামলায় শহরটির বিদ্যুৎ কাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। যার ফলে শহরের অনেক পরিবার এখন দিনে মাত্র আট ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে। সূত্র: রয়টার্স

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ