শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশে অনুমতি দেবে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফগানিস্তানে সাময়িকভাবে জাতিসংঘের মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে পাকিস্তান। গত অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর এই প্রথম আংশিকভাবে সীমান্ত খোলা হচ্ছে।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, আফগানিস্তান বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিচ্ছে। তারা পাকিস্তানে সীমানা পেরিয়ে হামলা চালায়। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, জাতিসংঘের সংস্থাগুলোর আনুষ্ঠানিক অনুরোধের ভিত্তিতে পাকিস্তান সরকার সীমিত ও নির্দিষ্ট মানবিক সহায়তা পৌঁছাতে দেওয়ার ব্যাপারে ছাড় দিয়েছে, যাতে তাদের কনটেইনারগুলো আফগানিস্তানে যেতে পারে। এ সহায়তার মধ্যে রয়েছে- খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং স্বাস্থ্য ও শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য জরুরি সামগ্রী।

কর্মকর্তা আরও জানান, তিন ধাপে এ সহায়তা পাঠানো হবে। তবে প্রথম ধাপ কবে শুরু হবে, সে ব্যাপারে তিনি কিছুই জানাননি।

জাতিসংঘের একজন কর্মকর্তাও এএফপিকে নিশ্চিত করেছেন, সহায়তা শিগগিরই আফগানিস্তানে প্রবেশ করবে।

তবে গুরুত্বপূর্ণ সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাকের তথ্য বিভাগের প্রধান এএফপিকে বলেন, এ বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। সীমান্তের গেট এখন বন্ধ রয়েছে।

গত অক্টোবরের সংঘাতের পর থেকেই সীমান্ত বন্ধ। কেবল পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগানদেরই পারাপারের অনুমতি দেওয়া হচ্ছে।

পাকিস্তানি কর্মকর্তা জানান, সাধারণ বাণিজ্যের জন্য সীমান্ত বন্ধই থাকবে। তবে শর্তসাপেক্ষে মানবিক সহায়তার জন্য আংশিক খোলা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ