রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

সুদানে কিন্ডারগার্টেনে ড্রোন হামলায় নিহত ৫০ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুদানের দক্ষিণ কর্দোফান প্রদেশে একটি কিন্ডারগার্টেনে আধা-সামরিক বাহিনী আরএসএফের ড্রোন হামলায় ৫০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ৩৩ জনই শিশু। 

শনিবার সুদান ডক্টরস নেটওয়ার্ক এ তথ্য জানিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, গত বৃহস্পতিবার কর্দোফানের কালোগির এ ঘটনা ঘটে। 

এক বিবৃতিতে গ্রুপটি জানায়, এ হামলায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ওই এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। 

এই ভয়াবহ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটির সুদান প্রতিনিধি শেলডন ইয়েট্ট বলেন, স্কুলে এমন হত্যাকাণ্ড শিশু অধিকার লঙ্ঘনের চরম ঘটনা। অবিলম্বে হামলা বন্ধ করে মানবিক সহায়তা পৌঁছানোর নিরাপদ ও অবাধ প্রবেশ নিশ্চিতের আহ্বান তার।

এছাড়া কালোগি শহরে আহতদের চিকিৎসা দিতে যাওয়া প্যারামেডিকদের ওপরও আরএসএফ হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ