রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব  উপকূলে ভেসে এলো পাঁচটি লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূলে ভেসে এসেছে পাঁচটি লাশ। স্থানীয় পুলিশ বলছে, সাগরের ঢেউ থামলেও আরও মরদেহ তীরে ভেসে আসতে পারে।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিপোলির পূর্বে অবস্থিত উপকূলীয় শহর কাসর আল আখিয়ারে এ ঘটনা ঘটে। সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে রয়েছে দুটি নারীর লাশ। স্থানীয়রা প্রথমে লাশগুলো দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

আল-আখিয়ার পুলিশ স্টেশনের প্রধান কর্মকর্তা হাসান আল-গাওইল জানান, উদ্ধার হওয়া লাশগুলো কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের।

স্থানীয়রা বলছেন, একটি শিশুর মরদেহও তীরে ভেসে এসেছিল। কিন্তু প্রবল ঢেউয়ের কারণে সেটি আবার সাগরে হারিয়ে গেছে। শিশুটির মরদেহ খুঁজে বের করতে কোস্ট গার্ডকে অনুরোধ করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, এখন পর্যন্ত যে লাশগুলো পাওয়া গেছে সেগুলো অক্ষত রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, সাগরে আরও লাশ থাকতে পারে। সেগুলো উদ্ধারের জন্য লিবিয়ান রেড ক্রিসেন্টকে জানানো হয়েছে।

চলতি (ফেব্রুয়ারি ২০২৬) মাসের শুরুতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানায়, পশ্চিম ত্রিপোলির জুওয়ারা উপকূলে ৫৫ জন আরোহী নিয়ে একটি নৌকা ডুবে যাওয়য়র ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ ৫৩ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হন। তারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন।

সূত্র: রয়টার্স

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ