সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

মসজিদে নববীর ইমাম পদে নিয়োগ পেলেন শায়খ সালেহ আল-মাগামসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সৌদি আরবের পবিত্র মদিনায় অবস্থিত মসজিদে নববীর ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি। সৌদি গেজেটে প্রকাশিত রাজকীয় আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

১৯৬৩ সালে মদিনার এক সম্ভ্রান্ত আলেম পরিবারে জন্মগ্রহণ করেন শায়খ মাগামসি। শৈশব থেকে জ্ঞানচর্চায় অভ্যস্ত তিনি অল্প বয়সেই ইসলামি শাস্ত্রের বিভিন্ন শাখায় ব্যুৎপত্তি অর্জন করেন। কর্মজীবনে দীর্ঘদিন মদিনার ঐতিহাসিক কুবা মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোরআনের তাফসির বা ব্যাখ্যার ক্ষেত্রে শায়খ মাগামসি তাঁর শান্ত, সুস্পষ্ট ও প্রাঞ্জল উপস্থাপনায়ের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। সমকালীন বাস্তবতা ও জীবনঘনিষ্ঠ বিষয়ের সাথে ধর্মীয় আলোচনার সমন্বয় তৈরির দক্ষতার কারণে মুসলিম সমাজে তাঁর গ্রহণযোগ্যতা বেশি।

মসজিদে নববির মতো ইসলামের পবিত্রতম স্থানে ইমাম হিসেবে তাঁর নিয়োগকে সৌদি আরবের ধর্মীয় অঙ্গনে একটি তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। নিয়োগের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে মদিনাবাসীসহ মুসলিম উম্মাহর শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ