রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য যুক্তরাজ্যের ই-ভিসা চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য শুধুমাত্র ই-ভিসা ইস্যু করা হবে বলে জানিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন।

আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বার্তায় হাইকমিশন এই তথ্য জানায়।

বার্তায় বলা হয়, ভিসা অনুমোদনের পর আবেদনকারীদের পাসপোর্টের তথ্য জমা দিয়ে ই-ভিসা যাচাইয়ের জন্য একটি UK Visas and Immigration (UKVI) অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

বার্তায় আরও বলা হয়, ভ্রমণের আগে সংশ্লিষ্ট তথ্য UKVI অ্যাকাউন্টে হালনাগাদ ও যাচাই করা বাধ্যতামূলক। তথ্য সম্পূর্ণভাবে আপডেট হওয়ার পরই ভ্রমণকারীরা যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন।

আরও জানানো হয়েছে, এ সেবা গ্রহণের জন্য আলাদা কোনো ফি দিতে হবে না।  ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য যুক্তরাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ