সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

‘ভারতে প্রবীণ মুসলনমাদের ওপর উগ্রবাদী হিন্দুদের হামলা মানবাধিকার লঙ্ঘন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁর সহসওয়ান থানা এলাকার বাসিন্দা ৫৬ বছর বয়সি আব্দুল সালামসহ প্রবীণ তিন মুরব্বিকে উগ্রবাদী হিন্দু কর্তৃক মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ইসলামধর্মকে কটাক্ষ করে প্রবীণ মুসলিমদের উপর হামলার ঘটনা প্রমাণ করে ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী হিন্দুত্বŸাদী ভারত মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে এবং ভারতবর্ষকে মুসলমানমুক্ত করার জন্যে আদাজল খেয়ে মাঠে নেমেছে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন,  হিন্দুত্ববাদী গোষ্ঠী পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। অবিলম্বে মুসলমানদের উপর হিন্দুদের নগ্ন হামলা, বাড়ী-ঘর জ্বালিয়ে দেওয়ার মত ঘটনা বন্ধ করতে হবে।  এবং মুসলিমবিশ্বকে ভারতের মুসলিমবিদ্বেষী কর্মকান্ড রুখে দিতে জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান। সেইসাথে বাংলাদেশের বৃহত্তর জনতার সেন্টিমেন্টকে অনুধাবন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোর দাবি জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ