রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রোজার মাসেও সময়মতো সাহরি-ইফতার পান না ফিলিস্তিনি বন্দিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরাইলি কারা কর্তৃপক্ষ সময় না জানানোয় বন্দিরা ঠিকমতো রোজা শুরু করতে ও ভাঙতে পারছেন না।রমজান মাসে ফিলিস্তিনি বন্দিদের ‘সঠিক সময়ে’ রোজা পালনে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে একটি ফিলিস্তিনি কমিশন। 

শনিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে কমিশন জানায়, অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরের ওফের কারাগারে কর্তৃপক্ষ বন্দিদের সাহরি ও ইফতারের সময় জানায় না।

কমিশনের আইনজীবী খালেদ মাহাজনেহ রাষ্ট্রীয় রেডিও ‘ভয়েস অব প্যালেস্টাইন’-কে বলেন, বন্দিরা সাহরি ছাড়াই রোজা রাখছেন এবং ইফতার তাদের জন্য দীর্ঘ ভোগান্তিতে পরিণত হয়েছে।তিনি জানান, উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগারেও ফিলিস্তিনি বন্দিদের রমজান শুরু হওয়ার বিষয়টি জানানো হয়নি। এক বন্দি ইসরাইলি আদালতে হাজিরা দিতে গিয়ে রমজান শুরুর খবর জানতে পারেন।

মাহাজনেহ বলেন, দুই বছরেরও বেশি সময় ধরে বন্দিদের ইফতারে শুধু খাবারের উচ্ছিষ্ট দেয়া হচ্ছে। তার অভিযোগ, ধর্মীয় উৎসবের আনন্দ থেকে বন্দিদের বঞ্চিত করতে এবং কারাগারে তাদের সন্তানদের ওপর নির্যাতন ও নিপীড়নের মাধ্যমে পরিবারগুলোর আনন্দকে বেদনাদায়ক করে তুলতেই এমন আচরণ করা হচ্ছে।

ফিলিস্তিনি ও ইসরাইলি মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে ইসরাইলের কারাগারে ৯ হাজার ৩০০ জনের বেশি ফিলিস্তিনি আটক রয়েছেন। তাদের মধ্যে ৩৫০ জন শিশু। সংস্থাগুলোর দাবি, বন্দিরা নির্যাতন, অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ