রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নাগরিকদের তেহরান ছাড়ার আহ্বান জানালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পারমাণবিক ইস্যুতে তৃতীয় দফা আলোচনার পরও তেহরানে ওয়াশিংটনের সামরিক হামলার আশঙ্কায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তাই শিগগরিই নিজ দেশের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছে চীন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক  বিবৃতিতে ইরানে বর্তমানে বসবাসরত চীনা নাগরিকদের নিরাপত্তা সতর্কতা জোরদার করার এবং যত তাড়াতাড়ি সম্ভব সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ওয়াশিংটনের হামলায় আশঙ্কায় নিরাপত্তা ঝুঁকি বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইরান এবং প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত চীনা দূতাবাস এবং কনস্যুলেটগুলো বাণিজ্যিক বিমান বা স্থলপথে স্থানান্তরিত হতে ইচ্ছুক চীনা নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। এমন পরিস্থিতিতে ইরাণ ভ্রমণ না করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ওমানের মধ্যস্থতায় আলোচনার একদিন পর এটি ঘটেছে। যা যুদ্ধ এড়াতে শেষ প্রচেষ্টা হিসাবে দেখা হচ্ছে। যদিও তেহরানের সতর্ক করে দিয়েছিল, ওয়াশিংটনকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ‘অতিরিক্ত দাবি’ বিষয়টি বাদ দিতে হবে।

সূত্র: এএফপি

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ