রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

চলমান সহিংসতা থামাতে সংলাপের আহ্বান আফগানিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সঙ্গে চলমান সহিংসতা থামাতে চায় আফগানিস্তানের তালেবান সরকার। তারা বলছে, কাবুল এর আগেও শান্তিপূর্ণ উপায়ে সমাধানের চেষ্টা করেছে। ভয়াবহ সহিংসতার পরে এখনও শান্তিপূর্ণ সমাধানের পক্ষে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা বারবার শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়েছি। এখনও চাই আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যা  সমাধান হোক।’

এর আগে স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে আফগানিস্তানের কাবুলে প্রথম বিমান হামলা চালায় পাকিস্তান। জবাবে আফগান বাহিনী বিমানবিধ্বংসী গোলাবর্ষণ শুরু করে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার জানিয়েছেন, কাবুল ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ কান্দাহার ও পাক্তিয়ায় তালেবানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। পাকিস্তান সরকারের মুখপাত্র মোশাররফ জাইদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, এই হামলায় ১৩৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। 

তবে তালেবান সরকার এই পরিসংখ্যান প্রত্যাখ্যান করে জানিয়েছে, তাদের মাত্র আটজন যোদ্ধা নিহত হয়েছেন। উল্টো তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ দাবি করেছেন, ডুরান্ড লাইন বরাবর পাল্টা হামলায় তারা ৫৫ জন পাকিস্তানি সেনাকে হত্যা করেছে। সেই সঙ্গে দুটি সামরিক ঘাঁটি দখলে নিয়েছে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ