সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

আন্তর্জাতিক রেড লাইন কোনোভাবেই অতিক্রম করা যাবে না: চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। এমন প্রেক্ষাপটে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে স্পষ্ট বার্তা দিয়েছে চীন। বেসামরিক সুরক্ষার আন্তর্জাতিক সীমা কোনোভাবেই লঙ্ঘন করা যাবে না, এমন কথা বলে সতর্ক করেছেন দেশটির স্থায়ী প্রতিনিধি ফু কং।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেন, সশস্ত্র সংঘাতের ক্ষেত্রে বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য যে আন্তর্জাতিক রেড লাইন রয়েছে, তা কোনোভাবেই অতিক্রম করা যাবে না।

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযানে উদ্ভূত পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ইরানজুড়ে চালানো হামলায় বিপুলসংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হওয়ার খবর বেইজিংকে গভীরভাবে শঙ্কিত করেছে।

ফু কং এই হামলাকে নির্বিচার বলপ্রয়োগ হিসেবে অভিহিত করে বলেন, আন্তর্জাতিক আইনের অধীনে সব পক্ষকে তাদের মানবিক দায়িত্ব পালন করতে হবে। নির্বিচারে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

চীন এই অঞ্চলে সংঘাত যেন আর বিস্তার না হয় সেই লক্ষ্যে অবিলম্বে সামরিক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছে। ফু কং বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। এই মুহূর্তে উত্তেজনা প্রশমন না করলে এর ফল হবে ভয়াবহ। তিনি সমস্ত পক্ষকে সংযম প্রদর্শনের এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি আরও জানান, চীন মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করতে প্রস্তুত। বেইজিং মনে করে, সামরিক শক্তি ব্যবহারের পরিবর্তে আলোচনার মাধ্যমে যে কোনো সংকটের সমাধান করা উচিত।

উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা না হওয়ায় ইরানের ওপর যে হামলা শুরু হয়েছে, তা নিয়ে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের কথা বলছে, অন্যদিকে চীন সতর্ক করছে যে এই হামলা মধ্যপ্রাচ্যের শান্তিকে চিরতরে বিঘ্নিত করতে পারে। এর মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর আসার পর পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র: দ্যা স্ট্রেইটস টাইমস

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ